গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম সেশন শেষে দুই দলেরই ছিল নিয়ন্ত্রিত পারফরম্যান্স। টপ অর্ডার ধসের পর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জুটিতে কিছুটা স্বস্তি পেয়েছে বাংলাদেশ।
প্রথম সেশন
সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের থেকে ২৫ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলাও নির্ধারিত সময়ে মাঠে গড়াতে পারেনি। এতে তৃতীয় দিনের প্রথম সেশন বৃষ্টিতে ভেসে গেছে। দ্বিতীয় সেশন শুরুর সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১টায়।
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষ সময়ে ব্যাটিংও ভালো করেছিল টাইগাররা। তবে তৃতীয় দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় পড়ে বাংলাদেশ। ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ১২৫ রান।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে হেরে পিছিয়ে পড়েছে পাকিস্তান। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে। তবে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই আব্দুল্লাহ শাফিককে বোল্ড আউট করেন তাসকিন আহমেদ। তবে শান মাসুদ এবং সাইম আইয়ুবের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান।
বাংলাদেশি পেসারদের তোপে সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। সফরকারীদের টপ ও মিডল-অর্ডার রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে দিয়েছেন পেসার খালেদ আহমেদ। মধ্যাহ্নভোজের বিরতির আগেই লঙ্কানদের অর্ধেক দলকে সাজঘরে পাঠিয়েছে বাংলাদেশ।
প্রথম দিন শেষে মিরপুর টেস্টের যে চিত্র, তাতে বাংলাদেশ প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেই পারে। স্পিনবান্ধব মিরপুর টেস্টে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ১৭২ রান।
ভারতের বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে চার উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৩৩ ওভারে ৪ উইকেটে ৭১ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে টাইগাররা। ৬ উইকেট হাতে নিয়ে এখনো ১৬ রানে পিছিয়ে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে শ্রীলংকার দুই উইকেটের পতন হয়েছে। দু’টিই নিয়েছেন বাংলাদেশের অফ-স্পিনার নাইম হাসান। ফলে ১১৬ ওভারে ৬ উইকেটে ৩২৭ রান তুলে দ্বিতীয় দিনে মধ্যাহ্ন-বিরতি গেল সফরকারী শ্রীলংকা।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুক্রবার শুরু হচ্ছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।